তনু হত্যা মামলা ডিবিতে

আপডেট : ২৬ মার্চ ২০১৬, ১৩:৪৩
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী-নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে মামলাটি জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।
 
জেলা ডিবি’র ওসি একেএম মনজুর আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে শুক্রবার রাতে মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান।
 
জেলার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বলেন, ‘আমরা তনু হত্যার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এবং এর ক্লু উদঘাটনসহ প্রকৃত আসামিদের ধরতে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে।’