ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ

আপডেট : ২৬ মার্চ ২০১৬, ১৪:১২
 
জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন গাজীপুরের চাপোলিয়া এলাকায় এসে বিকল হয়ে গেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
 
রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।