দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার সকালে চিরিরবন্দর পাইলট উচ্চ বিদ্যালয় চত্তরের উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আলী। পরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, জাতীয় পার্টি, প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ বেদিতে শ্রদ্ধা জানায়।
পরে বঙ্গবন্ধু হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ মাহমুদের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদ আলী। বিকেলে মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তাদের মধ্যে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
