হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় রুবেল (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার পৌনে ১১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী বাসস্ট্যন্ডস্থ সিঙ্গার শোরুমের সামনে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, নগরমুখি একটি ট্রাককে রুবেল মোটরসাইকেল দিয়ে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টার সময় ট্রাকের পেছনে ধাক্কা লেগে মাটিতে লুুটে পড়েন তিনি। স্থানীয়রা গুরুতর তাকে দ্রুত একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রুবেল পৌর এলাকার পূর্ব দেওয়ান নগর ৩ নম্বর ওয়ার্ড নুর আলম সওদাগরের বাড়ির আব্দুল খালেকের ছেলে।
আরও পড়ুন: বিয়ের ফুল মসজিদে দিয়ে নিহতদের স্মরণ দম্পতির
লাশ উদ্ধারকারী হাটহাজারী মডেল থানার এসআই জাহাঙ্গীর মোল্লা জানান, আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
ইত্তেফাক/কেকে
