উপমহাদেশের বিখ্যাত কবি, চলচ্চিত্র পরিচালক ও গ্র্যামী অ্যাওয়ার্ড বিজয়ী গীতিকার গুলজার শ্রোতা-দর্শকদের মাতিয়ে রাখলেন গভীর রাত অবধি।
গতকাল শুক্রবার রাতে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এই কিংবদন্তি আবৃত্তি শিল্পী হিন্দি ও উর্দু ভাষার কবিতা আবৃত্তি করেন।
এ সময় তিনি বাংলায় কয়েকটি কবিতার পঙি্ক্ত উচ্চারণ করেন। কিশোর কুমারের কালজয়ী কিছু গান শুনিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন তার ছেলে সংগীতশিল্পী অমিত কুমার।
গত শুক্রবার ২৫ মার্চ বাংলাদেশের একটি রিয়েল এস্টেট কোম্পানি আয়োজনে এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত শিল্পী রুনা লায়লা, নায়ক আলমগীরসহ অনেকে।
