গীতিকার এ মিজানের ‘বাংলা আমার’

আপডেট : ২৬ মার্চ ২০১৬, ১৬:৫৪
 
তরুন গীতিকার-সুরকার অনেকেই দেশের গানের প্রতি আগ্রহী হচ্ছেন। দেশিয় সঙ্গীতের এই ইতিবাচক পথচলায় নাম লেখাচ্ছেন অনেকেই। মূলত তথাকথিক অডিও ইন্ডাষ্ট্রির বাজার চলতি গানের প্রেশার নেই বলে এখন মিডিয়ায় নিজেকে প্রচারে রাখা ও ইউটিউব, ফেসবুকসহ গানটিকে সর্বত্র ছড়িয়ে দেয়াটাই অন্যতম লক্ষ্য বলে অনেকে স্বাধীনভাবে কাজ করছেন। সেই ধারাবাহিকতায় ক্যারিয়ারের এই দীর্ঘ পথ পাড়ি দেবার পর এবারই প্রথমবারের মতো দেশের গানের অ্যালবাম করছেন নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা।
 
আর এই অ্যালবামেই ‘বাংলা আমার শিরোনামের দেশের গান লিখলেন তরুণ জনপ্রিয় গীতিকবি এ মিজান।
স্বাধীনতা দিবস উপলক্ষে অ্যালবামটি প্রকাশ করবে ইমপ্রেস অডিও ভিশন। অ্যালবামটিতে এই শিল্পীর গাওয়া আগের ৮টিসহ ২টি নতুন দেশের গান থাকবে।
অ্যালবামে নতুন দুটি গানের সুর ও সংগীতের পাশাপাশি আগের ৮টি গানের নতুন করে সংগীত করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক ইবরার টিপু।
 
এরই মধ্যে সবগুলো গানে কণ্ঠ দেওয়ার কাজ শেষ করেছেন ফেরদৌস আরা। ‘বাংলা আমার’ শিরোনামে নতুন একটি গান লিখেছেন এ মিজান। গত বৃহস্পতিবার গানটিতে কণ্ঠ দেন ফেরদৌস আরা।
গীতিকার এ মিজান বলেন, ‘ফেরদৌস আরা আপা আমার খুব পছন্দের একজন শিল্পী। ছোটবেলা থেকে তার গান শুনে শুনে বড় হয়েছি। তার জন্য গান লিখতে পেরে আমি অভিভূত, আনন্দিত।’