ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের দেয়া ১৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খেয়েছে বাংলাদেশ। দলীয় ৩১ রানের মধ্যেই বাংলাদেশ হারিয়েছে দুিই ওপেনার তামিম ইকবাল, মোহম্মদ মিঠুন ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। এরমধ্যে তামিম করেন ৩, সাকিব ২ এবং মিঠুন ১১ রান।
দলীয় ৪ রান, ২৯ রান ও ৩১ রানে পড়ে উইকেট তিনটি। নিউজিল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন সানটার ও ম্যাকক্লেগান।
তামিমের পর অল্প রানেই বিদায় নেন আরেক ওপেনার মোহাম্মদ মিঠুনও। ম্যাককেগ্লানের বলে আউট হওয়ার আগে ১৭ বলে ১১ রান করেন তিনি। ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় বাংলাদেশ। দলীয় ৪ রানেই টাইগাররা হারিয়েছে হার্ডহিটার ওপেনার তামিম ইকবালকে। ব্যক্তিগত ৩ রানেই রান আউটের শিকার হন তিনি।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৪৬ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসের ৪২ ও কলিন মুনরোর ৩৫ রানের উপর ভর করে ১৪৫ রান সংগ্রহ করে কিউইরা। বাংলাদেশের পক্ষে একাই ৫ উইকেট নেন বাংলাদেশের পেস সেনশেসন মুস্তাফিজুর রহমান।
