নাটোরে ১৫০ পিস ইয়াবাসহ আটক ১

আপডেট : ২৬ মার্চ ২০১৬, ১৮:২৫
নাটোরে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পানবাবু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
 
শনিবার শহরের বড়গাছা বউ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পানবাবু পশ্চিম বড়গাছা মহল্লার আবু তাহেরের ছেলে।
 
নাটোর সদর থানার উপ-পরিদর্শক সৈকত ও এলাকাবাসী জানান, পানবাবু দীর্ঘদিন ধরেই এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রি করে আসছিল। এ ঘটনায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পানবাবুর বিরুদ্ধে একাধিকবার থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বড়গাছা বউ বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পানবাবুকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।