কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে ট্রেনের ধাক্কায় আকাশী খাতুন (১৮) নামের একজন অনার্স পড়ুয়া ছাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে জংশনে এই দুর্ঘটনা ঘটে।
পোড়াদহ রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলেমান হোসেন মোল্লা এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আকাশী খাতুন উপজেলার পোড়াদহ ইউনিয়নের কালিনাথপুর গ্রামের আমীর হোসেনের মেয়ে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের অনার্সের ছাত্রী।
আরও পড়ুন: দেড় বছর পর মুখোমুখি নাদাল-ফেদেরার
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে আকাশী খাতুন পোড়াদহ স্টেশনে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৩টার দিকে তার মৃত্যু হয়।
ইত্তেফাক/কেকে
