সিরাজদিখানে নির্বাচনোত্তর সহিংসতায় টেঁটাবিদ্ধসহ আহত ১০

আপডেট : ২৬ মার্চ ২০১৬, ১৯:১৮
সিরাজদীখান উপজেলার লতব্দীর চরনিমতলা গ্রামে শনিবার দুপুরে নির্বানোত্তর সহিংসতায় চার টেটা বিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।
 
টেঁটাবিদ্ধ মিঠুন (২২), ফিরোজ মিয়া ফিরু (২৫), দিপু মিয়াকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
লতব্দীর ইউপির  বিজয়ী আওয়ামী লীগের চেয়ারম্যান এসএম সোহরাব হোসেন ও পরাজিত বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ফজলুল হকের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাধে।
সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, পুলিশ পরিস্থিতি শান্ত করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।