গৌরীপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আপডেট : ২৬ মার্চ ২০১৬, ১৯:২৯
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় পাবলিক হলে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, গৌরীপুর উপজেলা প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার মো. নাজিম উদ্দিন প্রমুখ।