কসবায় ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ২৬ মার্চ ২০১৬, ২২:২৩
ব্রাহ্মণবাড়িয়ার কসবার মূলগ্রাম ইউনিয়নের লাক্ষ্যা গ্রাম থেকে আবুল ফয়েজ (৫৫) নামে এক বৃদ্ধের লাশ  শনিবার বিকেলে উদ্ধার করেছে পুলিশ।
 
এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, ভাতিজাদের মধ্যে ঝগড়া থামাতে গিয়ে ধাক্কায় তিনি মারা গেছেন। অন্যদিকে পরিবারের লোকজনের অভিযোগ, ওই বৃদ্ধকে হত্যা করা হয়েছে।
 
তবে সন্ধ্যা নাগাদ এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ভাতিজা পিন্টু মিয়া পালিয়ে গেছে।