খাদ্যমন্ত্রীর নতুন জবাব দাখিল

আপডেট : ২৭ মার্চ ২০১৬, ০৯:১৮
 
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম নতুন করে জবাব দাখিল করেছেন। রবিবার সকাল ৯টার দিকে এ জবাব দাখিল করেন তিনি। 
 
এতে তিনি জানান, তার বক্তব্যের জন্য তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। ভবিষ্যতে তিনি এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকবেন বলে অঙ্গিকার করেন। 
 
এর আগে ২০মার্চ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম যে ব্যাখ্যা দিয়েছেন তা গ্রহণ করেনি আদালত। তাকে নতুন করে তার ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেয়া হয়।