মুক্তি পাচ্ছেন না শাকিলা ফারজানা

আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১২:১৫
 
জঙ্গি অর্থায়নের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত দুই মামলায় সহসাই জামিন পাচ্ছেন না ব্যারিস্টার শাকিলা ফারজানা। হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে রবিবার চেম্বার বিচারপতির আদেশ বর্ধিত করেছে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 
 
একই সঙ্গে আগামী তিনমাস পর্যন্ত রাষ্ট্রপক্ষের স্থগিত আবেদনটি শুনানির জন্য মুলতবি রাখা হয়েছে। 
 
এর আগে হাইকোর্ট দুই মামলায় শাকিলা ফারজানাকে জামিন দেয়। হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার বিচারপতির কাছে আবেদেন করে রাষ্ট্রপক্ষ। হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করে পরবর্তী শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠায় চেম্বার বিচারপতি। আজ শুনানি শেষে আবেদনের শুনানি নিয়ে তিন মাস স্থগিত রাখে আপিল বিভাগ।