সুন্দরগঞ্জে ভোট যুদ্ধে দুই ভাই

আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১৬:০৮
সুন্দরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ভাই-ভাই ভোট যুদ্ধে নেমেছেন।
 
জানা গেছে, আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে ৪ নম্বর বেলকা ইউনিয়নে দুই ভাই স্বতন্ত্রভাবে চেয়ারম্যান পদে চশমা ও মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এরা হলেন- বেলকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত দছিজল হক সরদারের বড় ছেলে ৩ বারের চেয়ারম্যান জহুরুল হক সরদার (মোটরসাইকেল) ও ছোট ভাই কামরুজ্জামান সরদার (চশমা)। এদিকে দু-ভাই ভোটাদের কাছে নিজ নিজ পক্ষে ভোট প্রার্থনা করছেন।