জেল থেকে নির্বাচন করছেন ২ চেয়ারম্যান প্রার্থী

আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১৬:১০
সুন্দরগঞ্জ উপজেলায় আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দু-চেয়ারম্যান প্রার্থী জেল হাজতে থেকে নির্বাচন করছেন।
 
জানা গেছে, রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামের মৃত আব্দুল কুদ্দুস খন্দকারের দ্বিতীয় ছেলে মিজানুর রহমান খন্দকার হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হয়ে জেল হাজতে রয়েছেন। ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে চশমা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। অপরদিকে দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের মৃত আবুল হোসেন প্রামাণিকের ছেলে গোলাম মোস্তফা প্রামাণিক রাজু চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে চশমা প্রতীক নিয়ে জেল হাজত থেকে নির্বাচন করছেন। তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।