বাংলাদেশ নৌবাহিনী প্রধানের পদমর্যাদা ভাইস অ্যাডমিরাল থেকে অ্যাডমিরালে উন্নীত করায় নৌবাহিনী প্রধান এম নিজামউদ্দিন আহমদ এডমিরাল পদমর্যাদা লাভ করেছেন রবিবার।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে নৌবাহিনী প্রধানকে অ্যাডমিরালের নতুন ব্যাচ পরিয়ে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লে. জেনারেল আনোয়ার হোসেন এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এশরার র্যাংক ব্যাচ পরিয়ে দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমদ সিদ্দিক, মুখ্য সচিব আবুল কালাম আজাদ এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন। বাসস।
