দুজনই গানের মানুষ কাজ করেন যে যার ক্ষেত্রে। বিবেক মিউজিক কম্পোজার হিসেবে সুখ্যাতি পেয়েছেন আর অন্যদিনকে রানা প্রথম লেখা গানে নিজের জাত চিনিয়েছিলেন অবসকিওরের সাথে 'স্বাধীনতার বীজমন্ত্র' দিয়ে। সময়ের এই দুই তরুণ এবার এক সঙ্গে শুরু করতে যাচ্ছে একটি সিঙ্গেল প্রজেক্ট।
গানের কথা লিখেছেন রানা; ‘অচেনা এক মধুর ভ্রমর রাঁধার দেখা পায় / কৃষ্ণ তাই মোরে মোরে দোতারা বাঁজায় /বুঝে নিও সময় এখন বড় অসময় /এ যুগেও কৃষ্ণ শুধু রাঁধার কোরাস গায়'।
নতুন প্রজেক্ট নিয়ে বিবেক বলেন, আড্ডা দিতে দিতে আমাদের কাজটা হয়ে গেল। যেহেতু আমাদের একটা বন্ধুত্ব আছে আমরা আশা করছি কাজটা ভাল হবে, আর রানার লেখা আমার বেশ পছন্দ।
রানা বলেন, বিবেক তো বিবেকবান তাই মন দিয়ে সুরটা করেন, ফিলটা পাই। আর এই সময়ে বংলাদেশের অসম্ভব পছন্দের সঙ্গিত আয়োজকদের মধ্যে একজন।
ইমতিয়াজ মজুমদার বিবেক গত বছর বিবেক নামে সেলফ টাইটেল অ্যালবাম দিয়ে শ্রোতাদের মন জয় করেন তার আগে বিবেক ফিচারিং 'সুরদস্যু' আলোচনায় চলে আসে তারা 'প্যাঁরা' 'মাতাল' গানগুলো মানুষের পছন্দের তালিকায় চলে আসে। মনিরুল ইসলাম রানা 'অবসকিওর ও বাংলাদেশ' অ্যালবাম দিয়ে গীতিকার হিসেবে আত্নপ্রকাশ করেন তার লেখা অহেতুক ব্যান্ডের টাইটেল 'অহেতুক' 'আমি বেশ ভালোই আছি' 'দক্ষিনের জালানা' ভিন্নধাচের স্বাদ পায় শ্রোতা।
