বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস বলেছেন, পানি নিয়ে বিরোধ নিরসনে চিলির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করবে তার দেশ।
বলিভিয়ার দাবি সীমান্তবর্তী সিলালা নদীর উৎসের মালিক তার দেশ। এর পানি চিলি ব্যবহার করলেও এর জন্য কোন অর্থ দেয় না তারা। তবে চিলির দাবি, এটি একটি আন্তর্জাতিক জলসম্পদ যা ভাগাভাগি করে ব্যবহার করার বিষয়।
প্রশান্ত মহাসাগরে যাওয়ার সুযোগ চেয়ে হেগভিত্তিক আন্তর্জাতিক আদালতে চিলির বিরুদ্ধে একটি মামালা বিচারাধীন থাকা অবস্থায় এই নতুন মামলার ঘোষণা দিলো মোরালেস। সিলালা নদী বলিভিয়ায় আন্দিজ পর্বতে উৎপন্ন হয়ে চিলির মধ্য দিয়ে গেছে।
বলিভিয়ার এমন দাবির প্রেক্ষিতে পাল্টা ব্যবস্থান নেয়ারও হুমকি দিয়ে রেখেছে চিলির পররাষ্ট্রমন্ত্রী। খনি ও দেশের উত্তরাঞ্চলের শহরগুলোতে পানি সরবরাহের জন্য নদীর ওপর নির্ভরশীল চিলি। সূত্র: বিবিসি
