আগা খান ফাউন্ডেশনের উদ্যোগে প্রি-প্রাইমারি সুপারভাইজার ট্রেনিং

আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১৯:৫৬
 
আগা খান ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় হয়ে গেল প্রি-প্রাইমারি সুপারভাইজার ট্রেনিং। ট্রেনিংয়ে ব্র্যাক, ঢাকা আহসানীয়া মিশন, ফুলকি, সুরভী এবং ওয়ার্ল্ড ভিশন এনজিওসহ সরকারি সংস্থা থেকে মোট ৯০ জন প্রি-প্রাইমারি সুপারভাইজার ট্রেনিংটিতে অংশ নেয়।
 
ট্রেনিংটির গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে ইউনিসেফের চিফ অব এডুকেশেন ড. পাওয়ান কুসিটা বলেন, 'প্রি-স্কুল ডেলিভারির জন্য সুপারভাইজাররা খুবই গুরুত্বপূর্ন। এখান থেকেই মূল শিক্ষা শিক্ষার্থীরা লাভ করে। তাই এই পর্যায়ে কোন রকম দুর্বলতা রাখার সুযোগ নেই। কি করতে হবে, কিভাবে করতে হবে; তা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি।
 
এদিকে গুরুত্বপূর্ন সেমিনারটি পরিচালনায় অর্থায়নের জন্য আগা খান ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার কানাডা সরকারকে ধন্যবাদ জানান।