যেসব দেশ অভিবাসীদের সহায়তা করতে ব্যর্থ হয়েছে তাদের প্রতি নিন্দা জানিয়েছেন পোপ ফ্রান্সিস। পোপ রোমে তার ইস্টার ভাষণে, এই নিন্দা জ্ঞাপন করেন।
পোপ বলেন, যারা অভিবাসীদের সহায়তা করতে পারতো তাদের কাছ থেকে অভিবাসীরা অনেক ক্ষেত্রেই বঞ্চনা পেয়েছে। এসময় তিনি সন্ত্রাসবাদেরও তীব্র সমালোচনা করে একে অন্ধ ও বর্বর বলে অভিহিত করেন। একে তিনি 'ভালোবাসার অস্ত্র' দিয়ে মোকাবেলার আহ্বান জানান।
পোপ বলেন, ভালো ভবিষ্যতের আশায় যারা লড়াই করছে, যারা যুদ্ধ, অনাহার, দারিদ্র ও সামাজিক অনাচার থেকে বাঁচতে চায় তাদের ভুলে না যেতে আমাদের শিক্ষা দেয় ইস্টার।
IMG0
সেন্ট পিটার্স স্কয়ারে কঠোর নিরাপত্তার মাঝে হাজার হাজার মানুষের উদ্দেশ্যে পোপ ফ্রান্সিস এসব কথা বলেন। সূত্র: বিবিসি
