শেরপুরে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১৯:৫৯
বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ৪  মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
 
রবিবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. এরফানের নেতৃত্বে উপ-পরিদর্শক বুলবুল ইসলাম, উপ-পরিদর্শক হাফিজুর রহমানসহ পুলিশের একটি দল উপজেলার মদনপুর গ্রামের সোনাভানু বেগমের বাড়িতে অভিযান চালায়।
 
গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ীরা হলেন-উপজেলার মদনপুর গ্রামের হবিবর রহমানের স্ত্রী সোনাভানু বেগম (৩৬), তার ভাই সুজির উদ্দিনের ছেলে মোতালেব (৩৫), মির্জাপুরের তোজাম হোসেনের ছেলে কামরুল ইসলাম (২৮) ও রাজাপুর গ্রামের মুকুল হোসেনের ছেলে মিঠুন মিয়া (১৮)।