সাঘাটার জুমারবাড়ী ইউপিতে প্রথম নারী চেয়ারম্যান প্রার্থী গিনি

আপডেট : ২৭ মার্চ ২০১৬, ২০:৩০
গাইবান্ধার সাঘাটা উপজেলার ৮ নম্বর জুমারবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাসুদা বেগম গিনি।
 
স্বাধীনতার পর উপজেলার জুমারবাড়ী ইউনিয়নে এই প্রথম নারী প্রার্থী হিসেবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছেন মাসুদা বেগম গিনি।  ইউনিয়নের উন্নয়নে তিনি গরিব-মেহনতী মানুষের সেবায় কাজ করতে চান।
 
গিনি বলেন, বাংলাদেশের সর্বস্তরে নারীর ক্ষমতায়ন কাজে লাগিয়ে জনসেবা ও জুমারবাড়ীর উন্নয়নে নারী-পুরুষের ভেদাভেদ ভুলে সকলে একসঙ্গে কাজ করতে চাই। জুমারবাড়ীর যুব-সমাজদের বেশি করে কাজে উৎসাহিত করতে চাই।
 
তিনি আরো বলেন, ‘আমি নারী শিক্ষা, অ্যাসিড নিয়ন্ত্রণ, মাদক নির্মূল ও বাল্যবিবাহ বন্ধ করার প্রতি বেশি করে জোর দিতে চাই। নারী-পুরুষের ভেদাভেদ ভুলে, নারী-পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে জুমারবাড়ী ইউনিয়নকে একটি ডিজিটাল আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।’