মুজিবনগরে জেপি চেয়ারম্যান প্রার্থীর কর্মিসভা

আপডেট : ২৭ মার্চ ২০১৬, ২০:৪০
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান প্রার্থী মওলাদ হোসেন নির্বাচনী কর্মিসভা করেছেন।
 
রবিবার বিকালে দরিয়াপুর বট তলায় এই নির্বাচনী সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির (জেপি) যুগ্ম সম্পাদক দারিয়াপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী মওলাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টি (জেপি) সভাপতি আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন জেলা সিনিয়র সহ-সভাপতি আব্দুল রাজ্জাক ও জেলা দপ্তর সম্পাদক আল মামুন মিন্টু।
 
উল্লেখ্য আগামী ৩১ মার্চ দারিয়াপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনী সভায় এলাকার সহস্রাধিক ভোটার জেপির বাই-সাইকেল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সর্বপ্রকারের চেষ্টা করবেন বলে ওয়াদা করেন।