ফুলপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট : ২৭ মার্চ ২০১৬, ২১:০১
ফুলপুর উপজেলার বাঁশাটি নামকস্থানে রবিবার সড়ক দুর্ঘটায় অজয় দাস (২২) নামে এক যুবক নিহত ও ৫ জন আহত হয়েছন।
 
জানা গেছে, নালিতাবাড়ি থেকে গৌরীপুরগামী একটি  অটোরিকশাকে শেরপুরগামী পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী অজয় দাস নিহত এবং পিকআপ ও অটোরিকশার  ৫ জন যাত্রী গুরুতর আহত হন। অজয় দাসের বাড়ি নেত্রকোনা জেলা সদরের নাগরা গ্রামে। হতাহতদের অধিকাংশই  কীর্তন দলের সদস্য।