‘আমার মন পড়ে ছিল দেশে’

আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১০:২০
চলছে শাকিব অভিনীত ‘শিকারি’ ছবির শুটিং। আর এজন্য এখন কলকাতাতেই কিছুদিন থাকতে হচ্ছে শাকিব খানকে। একটানা কয়েক দিন শুটিং করার পর বিরতিতে ঢাকায় এসেছিলেন শাকিব। চারদিনের বিরতির পর আবারও কলকাতায় ফিরে গেছেন তিনি। সেখানে গিয়ে শুটিংও শুরু করেছেন। কিন্তু এতো অল্প সময়ে ঢাকায় না ফিরে শহরটা খানিকটা ঘুরে দেখতে পারতেন তিনি।
 
কেন এতো অল্প সময়ে ঢাকায় আসা, এ প্রসঙ্গে শাকিব বলেন, ‘কলকাতায় কাজের অভিজ্ঞতাটা ভালো। মানুষগুলোর সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। মাঝে বিরতির সময় নির্মাতা বলেছিলেন এই কয়েক দিন কলকাতায় ঘুরতে। কিন্তু আমার মন পড়ে ছিল দেশে। এমনিতেও আমি দেশের বাইরে গেলে শুটিংয়ের পর সোজা দেশে ফিরে আসি। ঘরে ফেরার আনন্দটাই অন্যরকম। তাই দেশের বাইরে আমার মন টিকে না।
 
তিনি আরও জানান, ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস, তাই চেয়েছিলাম এদিনটিতে যখন সুযোগ আছে তখন দেশেই চলে যাই।’ দেশে এসে শাকিব কয়েক দিন বিশ্রামের পাশাপাশি কয়েকটি ছবির চুক্তিও সেরে ফেলেন। ফিরে এসেই নতুন এই চলচ্চিত্রগুলোর কাজ শুরু করবেন তিনি।