এ যুগের ‘আলাদীন’

আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১০:২১
এক যুবক এক টুকরো কার্পেটের ওপর দাঁড়িয়ে। ব্যস্ত রাস্তায় যানবাহনের ভেতর দিয়ে একেবেঁকে তরতরিয়ে চলেছেন কার্পেটে সওয়ার সেই যুবক। এই ভিডিও ইন্টারনেটে তুমুল জনপ্রিয় হয়ে গেছে। 
 
হারেম প্যান্ট আর ফেজ টুপির ওই যুবকের কাণ্ডকারখানা দেখে তো সবাই থ।  তার এভাবে কার্পেটকে যান বানিয়ে চলার দৃশ্য সম্মোহিত করেছে সবাইকে।
 
ওই যুবকের সঙ্গে আরব্য রজনীর সেই আলাদীনের কোনও সম্পর্ক নেই। কিন্তু মধ্য প্রাচ্যের এই দেশে অনেকেই মনে করছেন আলাদীন দৈত্যের প্রদীপের সাহায্যে যেন জাদু দেখাচ্ছে। ইতোমধ্যেই ওই যুবক রীতিমতো হিরো হয়ে উঠেছেন। তার ছবি ও ভিডিও ইন্টারনেটে শেয়ার করছেন লাখ লাখ মানুষ। ইসরাইলের এই যুবকের নাম জানা যায়নি।