আলজেরিয়ায় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১২ জন সেনা নিহত হয়েছেন। এতে আরও দু’জন গুরুতর আহত হয়েছেন।
একটি পরিদর্শন মিশনে অংশ নিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রবিবার সাহারা মরভূমিতে যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্তের ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত করছে দেশটির সশস্ত্র বাহিনী। রয়টার্স।
