তনু হত্যার বিচার দাবিতে তিতুমীরে মানববন্ধন

আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৩:৫১
 
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকালে কলেজের মূল ফটকের সামনে তারা এই মানববন্ধন করে।
 
মানববন্ধকালে শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়েছিল। মানববন্ধন শেষে কলেজের অধ্যক্ষ আবু হায়দার আহমেদ নাছের ও শাখা ছাত্রলীগের সভাপতি মিরাজুল ইসলাম ডলার বক্তব্য রাখেন।
 
গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনুকে ধর্ষণ ও হত্যা করা হয়। তনুর বাবা ইয়ার আলী অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।