চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শিপইয়ার্ডের নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার শীতলপুর গামারিতলা এলাকায় কবির স্টিল নামের ওই শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, সোমবার সকালে কাজে যোগ দিতে যাওয়ার সময় ওই স্টিল মিলের সামনের সড়কে ট্রাক চাপায় এক শ্রমিক নিহত ও কয়েকজন আহত হন। এর প্রতিবাদে শ্রমিক ও স্থানীয় লোকজন শিপ ইয়ার্ডের গেটে ও মহাসড়কে বিক্ষোভ করতে থাকে। দুপুরে শিপ ইয়ার্ডের নিরাপত্তাকর্মীদের গুলিতে এক ব্যক্তি নিহত এবং কয়েকজন আহত হন। হতাহতদের হাসপাতালে নেয়া হচ্ছে।
সীতাকুণ্ড থানা পুলিশ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
