পালমিরায় আইএসের ধ্বংসচিত্র

আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৪:৪৮
 
সিরিয়ার সরকারি বাহিনী পালমিরার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার কয়েক ঘণ্টার পর এর ধ্বংসচিত্র প্রকাশ করা হয়েছে। এতোদিন এটি ইসলামিক স্টেটের (আইএস) দখলে ছিল।
১০ মাস আইএসের নিয়ন্ত্রণে থাকার পর ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব ঐতিহ্যের ধ্বংসের ছবি প্রকাশ করা হলো। সেখানকার মূল্যবান স্তম্ভের কিছু ধ্বংস হয়ে গেলেও বলা হচ্ছে প্রাচীন অনেক ধ্বংসাবশেষ অক্ষত আছে।
 
IMG0
 
সিরিয়ার পুরাকীর্তি প্রধান মামুন আবদুল করিম বলেছেন, কর্তৃপক্ষ ধ্বংসাবশেষের বিষয়ে খারাপ কিছুই ধারণা করছে। তবে ল্যান্ডস্কেপে পুরাকীর্তিগুলোর ভাল আকারেই দেখা যাচ্ছে।
 
IMG1
 
আইএসের কাছ থেকে পালমিরা পুনরুদ্ধারকে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বর্ণনা করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
 
IMG2
 
রাশিয়া নেতৃত্বাধীন বিমান হামলার পর পালমিরা সিরিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
 
IMG3
 
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাশার আল আসাদকে অভিনন্দর জানিয়েছেন বলে এক ক্রেমলিন মুখপাত্র বলেছেন।
 
IMG4
 
ক্রেমলিন বলেছে, প্রেসিডেন্ট আসাদ জানতেন যে, রাশিয়ার সহায়তা ছাড়া পালমিরা পুনরুদ্ধার অসম্ভভ হয়ে পড়তো।