জয়পুরহাটে তনু হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৫:০২
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
 
সোমবার জেলা শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) জয়পুরহাট জেলা শাখা।
 
এ সময় মানাপ জয়পুরহাট জেলা কমিটির সভাপতি রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক দীলিপ সেন, নাট্যকার উৎপল কুমার মন্ডল, আব্দুল আলিম ও নাট্যকর্মী লালন হোসেন বক্তব্য রাখেন।
 
বক্তারা তনুর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।