কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৭নং হোগলাবাড়িয়া ইউনিয়নের বিএনপি প্রার্থী বিল্লাল হোসেন ও ৮নং পিয়ারপুর ইউনিয়নের বিএনপি প্রার্থী জহরুল করীম বিশ্বাস নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
সোমবার বেলা ১১ টার দিকে তারাগুনিয়া নিজ কার্যালয়ে ওই দুই প্রার্থী যৌথভাবে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের এ ঘোষণা দেন।
অভিযোগ রয়েছে, দৌলতপুরের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী ও তার ভাইয়ের হুমকির মুখে ভোটের দুইদিন আগেই ভোট বর্জনের ঘোষণা দিলেন এ দুই প্রার্থী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নিজেদের জানমাল ও নেতা-কর্মীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
এতে হোগলবাড়িয়া ইউনিয়নের বিএনপি প্রার্থী বিল্লাল হোসেন ও পিয়ারপুর ইউনিয়নের বিএনপি প্রার্থী জহুরুল করীম বিশ্বাস লিখিত বক্তব্য রাখেন।
