ইয়েমেনে লড়াইরত শিয়া বিদ্রোহীরা ১০৯ বন্দির মুক্তির বিনিময়ে ৯ সৌদি বন্দিকে ছেড়ে দিয়েছে। সোমবার সৌদি নেতৃত্বাধীন জোট বন্দি বিনিময়ের খবরের সত্যতা নিশ্চিত করেছে।
সৌদি সীমান্তের কাছে উভয়পক্ষের মধ্যে লড়াই চলাকালে এই ইয়েমেনিদের আটক করা হয়েছিল।
সৌদি জোট এক বিবৃতিতে বলেছে, ‘৯ সৌদি বন্দিকে উদ্ধার করা হয়েছে এবং সামরিক বাহিনীর অভিযান চলাকালে ওই এলাকা থেকে যে ১০৯ ইয়েমেনিকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে হস্তান্তর করা হয়েছে।’
উল্লেখ্য, ইয়েমেনের রাজধানী সানা শিয়া বিদ্রোহীদের দখলে রয়েছে। সূত্র: এএফপি
