কুড়িগ্রামের উলিপুরে কষ্টিপাথর সাদৃশ্য একটি গণেশ মূর্তি উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, সোমবার দুপুরে জেলার উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের রামরামপুর গ্রামের বালারচর ফাজিল মাদরাসা মাঠ ভরাট করণের কাজ চলা কালে পার্শ্ববর্তি পুকুর থেকে মাটি উত্তোলনের সময় কষ্টিপাথর সাদৃশ্য একটি গণেশ মূর্তি বের হয়।
কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি পাওয়া গেছে এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা মূর্তিটি দেখার জন্য ছুটে আসেন। খবর পেয়ে উলিপুর থানার এস.আই নাসিরুল ইসলাম একদল পুলিশ নিয়ে সেখানে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
অফিসার ইনচার্জ এস.কে. আব্দুল্ল্যাহ আল সাইদ জানান, মূর্তিটি প্রাচীন কালের লাল পোঁড়া মাটির বলে ধারনা করা হচ্ছে, মূর্তিটি থানা হেফাজতে সংরক্ষন করা হয়েছে।
