পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসিরের হত্যাকারী মুমতাজ কাদরি সমর্থনে হাজার হাজার মানুষ অবস্থান ধর্মঘট করছে। মিছিলে সংঘর্ষের পর ইসলামাবাদে পার্লামেন্ট ভবনের সামনে অবস্থান নিয়েছে কট্টর ইসলামপন্থী বিক্ষোভকারীরা।
এর আগে কাদরির সমর্থনে বের করা সহিংস মিছিল ঠেকাতে টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ। এসময় সংঘর্ষ শুরু হলে পুলিশের ওপর পাথর হামলাসহ ব্যাপক ভাংচুর শুরু করে বিক্ষুব্ধরা।
IMG0
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়েছে, খোদ পাকিস্তানের রাজধানীতে এ ধরনের সহিংস বিক্ষোভ চললেও নীরব ভূমিকা পালন করছে দেশটির গণমাধ্যমগুলো। সহিংসতা বাড়াতে পারে এধরনের খবর প্রচার থেকে বিরত থাকার সরকারি নির্দেশনা রয়েছে সেখানে।
IMG1
ব্লাসফেমি আইন সংস্কারের দাবি জানানোর পর নিজ দেহরক্ষী মুমতাজ কাদরির গুলিতে নিহত হয়েছিলেন সালমান তাসির। গত মাসে কাদরিকে ফাঁস দেয়া হয়।
IMG2
সাম্প্রদায়িকতাবিরোধী নেতা হিসেবে পরিচিত ছিলেন সালমান তাসির। ব্লাসফেমি আইনে বিচারাধীন এক খ্রিষ্টানের পক্ষ নেয়ার পর তাকে হত্যা করে কাদরি।
IMG3
ব্লাসফেমি আইনকে পাকিস্তানের সংখ্যালঘুদের বিরুদ্ধে ব্যবহার করার অভিযোগ রয়েছে। শুধুমাত্র মৌখিক সাক্ষ্যের ভিত্তিতে ইসলাম অবমাননার জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে এই আইনে।
