ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সেনা না পাঠালে দেশটি থেকে তেল কেনা বন্ধ করার কথা বিবেচনা করতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প।
নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রনীতি নিয়ে নিজের মনোভাবের কথা জানান প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন প্রত্যাশী এই নেতা। শনিবার সাক্ষাৎকারটি প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস।
প্রেসিডেন্ট নির্বাচিত হলে, আইএসের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরব স্থল সেনা না পাঠানোর কারণে দেশটি থেকে তেল কেনা বন্ধ করবেন কিনা, এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প ওই প্রতিক্রিয়া জানান।
