ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মোহল্লা গ্রামে সোমবার দুপুরে দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোহল্লা গ্রামের কবির হত্যা মামলার আসামিরা গ্রামে প্রবেশ করতে চাইলে দুপুরে আসামি ও বাদী পক্ষের মধে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৭ জনকে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নবীনগর থানার ওসি ইমতয়াজ আহমেদ ও ইউএনও মো. আজিজুল ইসলাম নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে আহতেদর দেখতে যান।
