কম্বোডিয়াকে হিন্দু মূর্তি ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্রের যাদুঘর

আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৯:৪৯
চুরি হওয়া একটি হিন্দু দেবতার মূর্তি কম্বোডিয়াকে ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি যাদুঘর। মূর্তিটি দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে চুরি হয়েছিল।
 
মূর্তিটি হস্তান্তর উপলক্ষে নমপেনে একটি অনুষ্ঠানের আয়োজন করে ডেনভার আর্ট মিউজিয়াম কর্তৃপক্ষ এবং কম্বোডিয়া সরকার। কম্বোডিয়ায় গৃহযুদ্ধের সময় কহ কার মন্দির থেকে টরসো অব রামা নামের দশম শতাব্দীর মূর্তিটি পাচার হয়েছিল। যুক্তরাষ্ট্রের যাদুঘর ৩০ বছর আগে মূর্তিটি পেয়েছিল। কম্বোডিয়ার কর্মকর্তা নলসন বলেন, টরসো  রামা  বাড়ি ফিরে আসায় আমরা আনন্দিত। সূত্র: বিবিসি