তনু হত্যাকারীদের শাস্তির দাবিতে বিসিআইসি কলেজে মানববন্ধন

আপডেট : ২৮ মার্চ ২০১৬, ২২:০৩
কুমিল্লা ক্যান্টনম্যান্টে সোহাগী জাহান তনু হত্যাকান্ডে সারা দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। থেমে নেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও।এরই ধারাবাহিকতায় ঢাকার মিরপুর-১ এ অবস্থিত বিসিআইসি কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনের আয়োজন করে। শনিবার তনুর সমর্থনে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে এই  মানববন্ধনে অংশ নেয় কলেজের শিক্ষার্থীরা।
 
IMG0
 
শিক্ষার্থীরা মিরপুর চিড়িয়াখানা রোডে নিজ কলেজের সামনে কিছু সময় অবস্থান করে। এসময় তারা দ্রুত তনুহত্যার বিচার সহ সকল ধর্ষক ও খুনিদের শাস্তি এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়।