মহাখালীতে দুর্বৃত্তের গুলিতে আহত ১

আপডেট : ২৯ মার্চ ২০১৬, ০৯:৫৫
 
 
রাজধানীর মহাখালীতে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আহত তোফাজ্জল হোসেন (৪৫) বারিধারার এক বাড়িতে গাড়ি চালকের কাজ করেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
বানানী থানার পরিদর্শক (অপারেশন) নাজমুল হোসেন জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে করে মহাখালী ওয়্যালেসে গেট এলাকা দিয়ে যাওয়ার সময় তোফাজ্জলকে গুলি করা হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
 

তোফাজ্জলের স্ত্রী ফরিদা আক্তার ঢাকা মেডিকেলে সাংবাদিকদের জানান, মহাখালী ক্যান্সার হাসপাতাল কোয়ার্টার এলাকায় তাদের বাসা। কারা তার স্বামীকে গুলি করেছে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি ফরিদা।