বিয়ে করলেন ঈশিকা

আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১০:৩২
 
অভিনেত্রী ঈশিকা খান বিয়ে করেছেন। মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিজেই এই তথ্য জানিয়েছেন। পাত্র কায়সার খান।
 
স্ট্যাটাসে ঈশিকা লিখেছেন, আলহামদুলিল্লাহ। কায়সার খানকে বিয়ে করেছি। সফল আকদ ও মেহেদি অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় আমার বন্ধু ও পরিবারকে ধন্যবাদ।
 
সোমবার সন্ধ্যায় লন্ডন ব্যবসায়ী কামাল খানের ছেলে কায়সার খানের সঙ্গে ঈশিকার আকদ হয়। এসময় শুধু দুই পরিবারের আত্মীয়স্বজন আর কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন।