সংযুক্ত আরব আমিরাতের আজমান নগরীর সোয়ান এলাকার আজমান এমিরেটস টাওয়ার ওয়ান আবাসিক প্রকল্পের অন্ততপক্ষে দুটি ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিবিসি বলছে, মঙ্গলবার ভোরে এক ট্যুইটে আজমান দমকল জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও শীতলীকরণ প্রক্রিয়া চলছে।
সোমবার রাতে আগুন লাগার পর আবাসিক ভবন দুটির সব বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়। তবে ধোঁয়ায় দম আটকে অসুস্থ হয়ে পড়া কয়েকজনকে চিকিত্সা দেয়া হচ্ছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
