নির্বাচনী সহিংসতা: শিশু নিহতের ঘটনায় মামলা

আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১০:৪৪
 
ময়মনসিংহের গৌরীপুরে নির্বাচনী সহিংসতায় রফিকুল (১০) নামে এক শিশু নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে শিশুটির মা রোমেলা খাতুন এই মামলা করেন।
 
গৌরীপুর থানার ওসি আক্তারুজ্জামান মোর্শেদ জানিয়েছেন, শিশুটির মা মামলার এজাহারে অজ্ঞাতপরিচয় ৩০ জনকে আসামি করেছেন।
 
পুলিশ জানিয়েছে, সোমবার রাতে শাহগঞ্জ বাজারে অচিন্তপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী দুলাল ফকিরের নির্বাচনী মিছিলে অংশ নিয়ে রফিকুল বাড়ি ফিরছিল। এসময় প্রতিপক্ষের কর্মী ও সমর্থকরা তাকে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় রফিকুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।