বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয়ার ঘটনায় ফিলিপাইনের সিনেট কমিটির শুনানিতে হাজির হয়েছেন চীনা বংশোদ্ভূত ফিলিপাইনো ব্যবসায়ী কাম সিন অং ওরফে কিম অং। তাকে এই চুরির অন্যতম পরিকল্পনাকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে।
দেশটির প্রভাবশালী মিডিয়া ডেইলি ইনকোয়ারার জানিয়েছে, মঙ্গলবার সকালে সিনেটের ব্লু রিবন কমিটির এই শুনানি শুরু হয়। এই কমিটি যুক্তরাষ্ট্রে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের টাকা হ্যাকিংয়ের মাধ্যমে ফিলিপিন্সে পাচারের ঘটনার তদন্ত করছে। অবশ্য সিনেট কমিটির সামনে আসার আগে থেকেই স্থানীয় গণমাধ্যমের সামনে নিজেকে নির্দোষ দাবি করেছেন কিম অং।
রিবন কমিটির শুনানিতে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) মাকাতি সিটির জুপিটার স্ট্রিট শাখার ব্যবস্থাপক মায়া সান্তোস-দেগিতোর দেওয়া বক্তব্যের সূত্র ধরেই এ জালিয়াতিতে কিম অংয়ের নাম আসে।
খবর বিডিনিউজের।
