ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৭:৩২
ময়মনসিংহে রেল স্টেশনের কাছে ট্রেনে কাটা পরে জয়ন্ত রানী দে নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
 
জিআরপি পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে শহরের সেহড়া মুন্সীবাড়ী এলাকার এই বৃদ্ধা জামালপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান।
 
পুলিশ জানায়, তিনি প্রাতভ্রমণে বের হয়েছিলেন। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জ0ন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।