চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি এলাকায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা। বার আউলিয়া হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ এ খবর নিশ্চিত করেছেন।
নিহত মোটরসাইকেল আরোহী মঞ্জুরুল হকের (৪৮) বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। পুলিশ কর্মকর্তা সালেহ আহমদ জানান, ঢাকামুখী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মঞ্জুরুলের মৃত্যু হয়। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।
