ফিলিপাইনে ১০ জন ইন্দোনেশীয় নাবিককে নাবিককে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছে। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরমানাথা নাসির মঙ্গলবার জানান, ফিলিপাইনে সক্রিয় ইসলামপন্থী জঙ্গিরা নাবিকদের অপহরণ করেছে।
অপহৃত নাবিকরা ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপ থেকে কয়লা বোঝাই দুটি নৌকায় ফিলিপাইন যাওয়ার সময় অপহরণের শিকার হন। নৌকার মালিকের কাছে টেলিফোনে মুক্তিপণ চেয়েছে জঙ্গিরা। আবু সায়াফ জঙ্গি গ্রুপ থেকে কেউ একজন এ মুক্তিপণ চেয়েছে বলে দাবি করা হচ্ছে।
উল্লেখ্য, আবু সায়াফ ফিলিপাইন ভিত্তিক জঙ্গি গ্রুপ। বোমা হামলা ও অপহরণের মতো কাজের জন্য কুখ্যাত এই গ্রুপটি। সূত্র: এএফপি
