নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা হলো না মতির

আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৬:৪১
বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী (ফুটবল প্রতীক) মতিয়ার রহমান মতির (৫৬) নির্বাচন দেখা যাওয়া ভাগ্যে হলো না। 
 
বৃহস্পতিবার (৩১ মার্চ) মধুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনের তিন দিন আগে সোমবার রাত ৮টার দিকে হার্ট অ্যাটাকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন (ইন্না...রাজেউন)। তিনি মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিন প্রামানিকের দ্বিতীয় পুত্র। মঙ্গলবার বেলা আড়াইটায় মরহুমের নামাজের জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।