নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো নাদিম সরকারের নৌকা প্রতীকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার ভোর রাতে স্থানীয় অষ্টানী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নির্বাচনী অফিসের সামনে বাঁশ ও কাপড়ের তৈরি নৌকা প্রতীকটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রার্থীর বড় ভাই মো: শাহীন সরকার, শামীম সরকার, জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, যুবলীগের সভাপতি মো: দেলোয়ার হোসেন জানান, আওয়ামী লীগের বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী বাদল মিয়া, গাজী ইমরান হোসেন (বাচ্চু) এবং বিএনপি মনোনীত প্রার্থী মমতাজ উদ্দিন চান মিয়া মাস্টারের লোকজন নৌকা প্রতীকটি পুড়িয়ে ফেলেছেন বলে জানা গেছে।
উল্লেক্ষ, শিবপুর উপজেলার ৯টির মধ্যে ৭টি ইউনিয়নে আগমী ৩১ মার্চ ইউপি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাকী ২টি ইউনিয়নে পৌরসভার সীমানা নির্ধারণী মামলা জটিলতার কারণে নির্বাচন স্থগিত রয়েছে।
